তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে-বেস্টসেলার বই ২০২৪, সাদাত হোসাইন
তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে,
একটা দোয়েল একটা চড়ুই পাখি,
খানিকটা পথ উড়েই এলো,
কুড়িয়ে নিল খানিক বিষাদ জমা।
তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে,
শিমুল ফুলের একটা নবীন কুড়ি,
পড়ল ঝরে অকাতরে,
উতল হাওয়ার বুকের ভেতর কে সে প্রিয়তমা?
তোমার জন্য অপেক্ষাতে দাঁড়িয়ে ছিলাম বলে,
মেঘ বলেছে খানিক আঁধার ঢেলেও,
বৃষ্টি আসুক আর কিছুক্ষণ পরে।
তোমার জন্য অঝর অশ্রু জলে, একটা জনম কাটিয়ে দিলাম বলে,
এই পৃথিবী হাজার বছর ধরে ,
নদীর নামে নারীর কথা বলে।
| Title | : | তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে (হার্ডকভার) |
| Author | : | |
| Publisher | : | |
| ISBN | : | 9789849845904 |
| Edition | : | 6th Print, 2025 |
| Number of Pages | : | 248 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |

সাদাত হোসাইন তাঁর জন্ম ১৯৮৪ সালের ২১ মে, মাদারীপুর জেলার, কালকিনি থানার কয়ারিয়া গ্রামে।তিনি মনে করেন, সিনেমা থেকে পেইন্টিং, আলোকচিত্র থেকে ভাস্কর্য, গান থেকে কবিতা- উপন্যাস-নাটক, সৃজনশীল এই প্রতিটি মাধ্যমই মূলত গল্প বলে। গল্প বলার সেই আগ্রহ থেকেই একের পর এক লিখেছেন- আরশিনগর, অন্দরমহল, মানবজনম, নিঃসঙ্গ নক্ষত্র, নির্বাসন, ছদ্মবেশ, মেঘেদের দিন ও অর্ধবৃত্তের মতো তুমুল জনপ্রিয় উপন্যাস। ‘কাজল চোখের মেয়ে’, তোমাকে দেখার অসুখ’সহ দারুণ সব পাঠকপ্রিয় কবিতার বই।